ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় জানানো হলো প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম স্যারকে

শাহ্ আল-আমিন আমানত

৪ আগস্ট ২০২৫ সোমবার, বিকাল ৩টা, দেবিদ্বার উপজেলার ২০নং আব্দুল্লাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মোঃ মফিজুল ইসলাম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, অভিভাবকরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবাই মিলেই ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে বিদায় জানান এই বর্ষীয়ান শিক্ষাবিদকে।

মোঃ মফিজুল ইসলাম স্যার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থী গড়েছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, শৃঙ্খলা ও মানোন্নয়নের ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,
“স্যার শুধু একজন শিক্ষক নন, ছিলেন একজন অভিভাবকসম। তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও নেতৃত্ব আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে চিরকাল।”

বিদায়ী শিক্ষক নিজেও আবেগাপ্লুত কণ্ঠে ধন্যবাদ জানান সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীকে। তিনি বলেন,
“ছাত্রছাত্রীদের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতাই ছিল আমার দীর্ঘ কর্মজীবনের মূল প্রেরণা।”

অনুষ্ঠানের শেষ পর্বে তাঁকে বিদায়ী সম্মাননা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

পরিশেষে, উপস্থিত সকলে তাঁর অবসর-পরবর্তী জীবনের জন্য সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০১:১২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
৯৪৩ Time View