ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেন শেখ হাসিনা, বিবিসি নিশ্চিত করল অডিওর সত্যতা

সাংবাদিক

গত বছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৮ জুলাই শেখ হাসিনা ও এক অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে ফোনালাপের একটি অডিও ক্লিপ ফাঁস হয়, যার সত্যতা বিবিসি আই নিশ্চিত করেছে। এই ফোনালাপে শেখ হাসিনাকে বিক্ষোভকারীদের গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিতে শোনা যায়।

বিবিসি জানায়, অডিওটি প্রমাণ করে যে, সাবেক প্রধানমন্ত্রী নিজেই গুলির অনুমতি দিয়েছিলেন। এর পরপরই সামরিক বাহিনীর প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

জাতিসংঘের হিসাবে, ওই অভ্যুত্থানে অন্তত ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিশেষ ট্রাইব্যুনালে মামলা হয়। প্রসিকিউটররা ফাঁস হওয়া অডিওটিকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করবেন বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, অডিওটি চলতি বছরের মার্চে প্রথম ফাঁস হয়। তবে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, “বিবিসি যে টেপ রেকর্ডিংটির কথা বলেছে, তা সত্য কিনা, তা আমরা নিশ্চিত করতে পারছি না।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে চলে যান। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৫৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
৭১৭ Time View