ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

আমাকে যেভাবে দেখেছেন, আমি তেমনই আছি, থাকব: সিলেটের নতুন ডিসি

সাংবাদিক

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেন, ‘আগে আমাকে যেভাবে দেখেছেন, আমি তেমনই আছি, তেমনই থাকব।’ পাথরখেকোদের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এ কথা বলেন।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন নতুন ডিসি। এর আগে গত সোমবার মো. সারওয়ার আলম সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পান।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) সারওয়ার আলম এই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। সাবেক ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজ তাকে দায়িত্ব হস্তান্তর করেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন জেলা প্রশাসক বলেন, ‘বেশ কয়েকটা বিষয় আমার অগ্রাধিকার থাকবে। আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য—এ বিষয়গুলো। সব কাজেই আমার অগ্রাধিকার থাকবে, তবে এ কয়েকটা কাজে আমার বিশেষ অগ্রাধিকার থাকবে।’

নতুন জেলা প্রশাসক বলেন, ‘সিলেট হচ্ছে প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যা যেন প্রকৃতির মতোই থাকে, আমরা সবাই মিলে চেষ্টা করব। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে এটা হতে হবে টেকসই উন্নয়ন। সিলেট যেহেতু পর্যটন এলাকা, যেহেতু এখানে প্রচুর পর্যটক আসেন, কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ বিনষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে।’

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সবাই মিলে কাজ করলে সিলেটের প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে। তিনি আজ বিকেলে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করবেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা, পর্যটনকেন্দ্র ও পাথর কোয়ারি থেকে ব্যাপকভাবে বালু ও পাথর লুট শুরু হয়। সম্প্রতি সাদাপাথর পর্যটনকেন্দ্রে গণলুটের ঘটনা ঘটে, যা দেশ–বিদেশে সমালোচিত হয়েছে। মোহাম্মদ শের মাহবুব মুরাদকে এ ঘটনার পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
৬৩৭ Time View