ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

এনবিআরে ব্যাপক রদবদল

সাংবাদিক

প্রজ্ঞাপনে যেভাবে বদলি ও পদায়ন

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে বুধবার (১৩ আগস্ট) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, কাস্টমস হাউস, ঢাকার কমিশনার মুহম্মদ জাকির হোসেনকে পদায়ন করা হয়েছে মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, ঢাকায়। কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমানকে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকায় (পূর্ব)।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমকে পদায়ন করা হয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে। খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমানকে ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পূর্ব)-এ বদলি করা হয়েছে।

বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর, ঢাকার কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহমুদুল হাসান বর্তমান পদেই বহাল থাকবেন। অপরদিকে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)-এর কমিশনার (চলতি দায়িত্ব) কাজী মুহম্মদ জিয়াউদ্দীনকে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকায় বদলি করা হয়েছে।

সদ্য পদোন্নতি পাওয়া কমিশনার (চলতি দায়িত্ব) মো. বশীর আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনায়। একইভাবে সদ্য পদোন্নতি পাওয়া মোহাম্মদ হাসমত আলীকে গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকায় পদায়ন করা হয়েছে।

এছাড়া সদ্য পদোন্নতি পাওয়া কমিশনার (চলতি দায়িত্ব) কাজী ফরিদ উদ্দীনকে ঢাকার কাস্টমস বন্ড কমিশনারেট (দক্ষিণ)-এ এবং মোহা. মসিউর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এ পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। কর্মকর্তা-কর্মচারীরা তাদের অবমুক্তি ও যোগদানের অনুলিপি দ্রুত এনবিআরের সংশ্লিষ্ট শাখায় পাঠাবেন।

এ বিষয়ে এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১) মোহাম্মদ আবুল মনসুর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে  এ আদেশ কার্যকর হবে।”

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
১১২০ Time View