ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা গুজবে কান নয়—শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের মায়ের মৃত্যু সংবাদ সম্পূর্ণ মিথ্যা সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার রাণীশংকৈলে সাড়ম্বরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান এবার ভোটের ফল চ্যালেঞ্জ করলেন আমিনুল হক সাড়ে ৯টায়ও তালাবদ্ধ সরকারি অফিস: ভেটেরিনারি পাবলিক হেলথ্ ল্যাবে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু ১০ মার্চ, সোমবার সংবাদ সম্মেলন ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

সাংবাদিক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে আর কোনো হামলার নির্দেশ দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার হলো গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র। অনেকেই এটি জানেন না, কিন্তু তিনি (নেতানিয়াহু) ভবিষ্যতে কখনো কাতারে হামলা করার নির্দেশ দেবেন না। এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন।’

গত ৮ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান বাহিনী কাতারে আশ্রয়প্রাপ্ত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায়। এই হামলার মূল লক্ষ্য ছিল হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া এবং গোষ্ঠীটির অন্যান্য জ্যেষ্ঠ নেতা। মাত্র ১৫ মিনিট স্থায়ী হওয়া সেই অভিযানে দোহায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনসহ মোট ছয়জন নিহত হলেও সৌভাগ্যবশত বেঁচে যান খলিল আল হায়া এবং হামাসের হাইকমান্ডের সদস্যরা। এই ঘটনায় বিশ্বের প্রায় সব দেশ ইসরায়েলের নিন্দা জানায়।

এদিকে, হামলার কয়েক ঘণ্টা পর ৯ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেছিলেন যে, কাতারকে সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল। ব্রিফিংয়ে লিভিট বলেছিলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার ব্যাপারে আগে জানিয়েছিলেন।

নেতানিয়াহু বলেছিলেন, তিনি শান্তি স্থাপন করতে চান এবং তা শিগগিরই চান। তাই আমাদের কাছে আগে থেকেই এই হামলার খবর ছিল। নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প স্টিফ উইটকফের মাধ্যমে দোহাকে আসন্ন হামলার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিলেন। পরে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি থেকেও দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।’ তবে সোমবার ওভাল অফিসে এক্সিওস-এর একজন সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি হামলার তথ্য যেভাবে পেয়েছেন, আমিও ঠিক সেভাবেই পেয়েছি।’

সূত্র: এনডিটিভি

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৮১০ Time View