ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

কাতার আমিরের জন্য আম-লিচু উপহার পাঠালেন খালেদা জিয়া

সাংবাদিক

কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমি ফল ল্যাংড়া ও আম্রপালি আম, লিচু পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় ৩টায়) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী এই উপহারসামগ্রী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুলের কাছে হস্তান্তর করেন।

এনামুল হক চৌধুরী বলেন, ‘কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের মৌসুমি ফল পাঠিয়েছেন। এসব উপহারসামগ্রী আমি পৌঁছে দিয়েছি। এটা জাস্ট উপহার।’

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাতারের সমৃদ্ধি, উন্নয়ন এবং অগ্রগতির পাশাপাশি আমির ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন। লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টিও খালেদা জিয়া কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।

৮ জানুয়ারি খালেদা জিয়া কাতার আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান। চার মাস চিকিৎসা শেষে তার পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই ৬ মে দেশে ফেরেন তিনি।

এই উপহারসামগ্রী হস্তান্তরের সময় কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, মিশন উপপ্রধান ওয়ালিউর রহমান, কাতার বিএনপি শাখার সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বিএনপির চেয়ারপারসনের উপহারসামগ্রী দলের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের ব্যবস্থাপনায় কাতার পাঠানো হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
৭৬৯ Time View