ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)

পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের সাংবিধানিক সম-অধিকার নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২রা নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় বড়ইছড়ি সাদার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন কাপ্তাই উপজেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন, উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, রাঙামাটি জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছগির আহমদ, নির্বাহী উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, রাঙামাটি জেলা শাখা এবং মোঃ একরাম হোসেন, সভাপতি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা শাখার শিল্পকলায় একনিষ্ঠ ব্যক্তিত্ব। সংক্ষেপণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আর ইউসুফ মজুমদার।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল মানুষের সাংবিধানিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈষম্য নয়, সমতা ও শান্তিপূর্ণ সহাবস্থানই উন্নত পার্বত্য চট্টগ্রাম গড়ার মূল লক্ষ্য বলে তারা উল্লেখ করেন।

সভা শেষে দেশের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি কামনায় দোয়া পরিচালিত হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
৯০৩ Time View