ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যা : তিন মাস পর মাথার খুলি উদ্ধার

তিতাস (কুমিল্লা): কুমিল্লা উওর জেলা থেকে শাহ্ আল-আমিন আমানত

কুমিল্লার তিতাস উপজেলায় আলোচিত নজরুল হত্যাকাণ্ডের তিন মাস পর নিহত ব্যক্তির মাথার খুলি উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মজিদপুর গ্রামের ত্রি-মোহনার নদীর পাড় থেকে মানবখুলিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিতাস থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাথার খুলি উদ্ধার করে। এসময় খুলিটির পাশ থেকে একটি ইটও উদ্ধার করা হয়, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিতাস থানার কর্মকর্তারা জানান, খুলিটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, তিন মাস আগে তিতাসের নজরুল ইসলাম নিখোঁজ হন। পরে পরিবার তার হত্যার অভিযোগ তুলে মামলা দায়ের করে।
পুলিশ বলেছে, উদ্ধারকৃত আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
৬২৬ Time View