ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সচিবের অনুপস্থিতিতে অচল ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় পৃথক ৩ টি মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল।

পুলিশ সুপার জানান, গেল শনিবার ও রোববার সদর ও গুইমারা থানা এলাকায় ১৪৪ ধারা চলাকালে বেআইনী ভাবে দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা, হামলা, ভাংচুর, অগ্নিসযোগ ও হত্যার ঘটনায় গতরাতে গুইমারা থানায় ২ টি ও সদর থানায় ১ টি মামলা হয়েছে। খাগড়াছড়ির মামলায় ৭ শ থেকে ৮ শ জনকে অজ্ঞাত আসামী করা হয়। গুইমারার ১ টি হত্যা মামলায় অজ্ঞাত আসামী এবং আরেকটি মামলায় ২ শ ৫০ জন থেকে ৩ শ জনকে আসামী করা হয়।এদিকে আজ খাগড়াছড়ি সদরের সাপ্তাহিক হাটবারের দিন হওয়ায় জনসমাগম বেড়েছে। ক্রেতা বিক্রেতার উপস্থিতির সংখ্যা বেড়েছে। স্বাভাবিক ভাবে চলাচল করছে যাত্রী ও পণ্যবাহী পরিবহন। পর্যটকবাহী গাড়ি চলাচল থাকলেও নিরাপত্তা বাড়ানোর দাবি ঘুরতে আসা পর্যটকদের। সদর উপজেলার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোষ্ট অব্যাহত রয়েছে।গেল ২১ সেপ্টেম্বর জেলা সদরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অবরোধ কর্মসূচি দেয় জুম্ম ছাত্র জনতা নামে এক সংগঠন। গেল শনিবার অবরোধ চলাকালে সংঘর্ষের জেরে প্রথমে জেলা সদর ও পরবর্তীতে গুইমারা থানায় ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারা ভঙ্গ করে হামলা, ভাংচুর ও খুনের ঘটনা ঘটে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
৬৪৭ Time View