ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ছাত্র অপহরণ, আটক ২ অপহরণকারী

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে স্কুলছাত্রকে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (৩১ আগস্ট) রাত ১১ টার দিকে আটকদের পুলিশে সোপর্দ করা হয় এবং ভুক্তভোগীকে পরিবারের জিম্মায় দেয়া হয়।জানা যায়, রোববার সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ার মোড় থেকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফি (১১) কে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ চায় দুর্বৃত্তরা। বিষয়টি সেনাবাহিনীকে জানানো পর অভিযান শুরু হয়।

খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সাড়ে ৫ টার দিকে উপজেলার মোল্লা পাড়া ব্রিজ এলাকা থেকে আল রাফিকে উদ্ধার করা হয়। এ সময় বাদশা মিয়া নামে এক অপহরণকারীকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল নামে আরেক জনকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
৯৪৪ Time View