ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা গুজবে কান নয়—শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের মায়ের মৃত্যু সংবাদ সম্পূর্ণ মিথ্যা সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার রাণীশংকৈলে সাড়ম্বরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান এবার ভোটের ফল চ্যালেঞ্জ করলেন আমিনুল হক সাড়ে ৯টায়ও তালাবদ্ধ সরকারি অফিস: ভেটেরিনারি পাবলিক হেলথ্ ল্যাবে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু ১০ মার্চ, সোমবার সংবাদ সম্মেলন ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ

খামেনির অবস্থান শনাক্ত ও ইরানের আকাশসীমা নিরন্ত্রণে নেওয়ার দাবি ট্রাম্পের

সাংবাদিক

ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন। ট্রাম্প লিখেছেন, তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদে আছেন- আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন নয়।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর হামলা হোক। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ধৈর্য কমে আসছে।

অন্য একটি পোস্টে ট্রাম্প বড় হাতের অক্ষরে লিখেছেন, ‘শর্তহীন আত্মসমর্পণ!’ এটি তার আগের মন্তব্যের প্রতিধ্বনি, যেখানে তিনি ইরানের কাছে ‘পূর্ণ আত্মসমর্পণ’ দাবি করেছিলেন। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের আকাশে আমরা এখন পূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি। মার্কিন বাহিনী এই সংঘাতে সরাসরি জড়িত থাকার কথা ঘোষণা করেনি। ফলে তিনি তার বিবৃতিতে ‘আমরা’ বলতে কাদের বোঝাচ্ছেন, তা স্পষ্ট নয়।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ইরানের কাছে ভালো আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ছিল। এগুলো পরিমাণেও প্রচুর। কিন্তু আমেরিকান তৈরি, পরিকল্পিত ও উৎপাদিত সরঞ্জামের সঙ্গে এর তুলনা হয় না। আমেরিকার চেয়ে ভালো কেউ এটা করতে পারে না।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৭৪১ Time View