ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্র কোনোভাবেই যুক্ত ছিল না: সাবেক মার্কিন কূটনীতিক

সাংবাদিক

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্র কোনোভাবেই যুক্ত ছিল না বলে জানিয়েছেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলুইৎজ। পতিত সরকার ও তার সমর্থকরা সম্পৃক্ততার দাবি করে আসছে। এ বিষয়ে তিনি বলেন, এটি একটি মিথ। কেননা তাদের সম্পৃক্ততার কথা সমর্থকরা প্রচার করে থাকেন। তবে তাদের কাছে কোনো প্রমাণ নেই।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) ‘মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষিতে জুলাই বিপ্লবের তাৎপর্য: পেছন ফিরে দেখা, সামনে এগিয়ে চলা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। জন ড্যানিলুইৎজ ঢাকার মার্কিন দূতাবাসের রাজনীতি বিভাগের সাবেক প্রধান ছিলেন।

তিনি বলেন, গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে যুক্ত ছিল বলে বিগত সরকার আর তাদের সমর্থকরা প্রচার করে থাকেন। তবে বাস্তবতা হলো, এটি একটি প্রচারণা মিথ।

জন ড্যানিলুইৎজ বলেন, আমি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন অভিযোগের কোনো প্রমাণ পাইনি। আমি অভিযোগকারীদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দিতে বলেছি। কিন্তু তারা কোনো প্রমাণ দিতে পারেনি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের এ পরিবর্তনে যুক্ত ছিল না, এমন প্রমাণ আমরা পেয়েছি।

২০২৪ সালের জুলাই আগস্টে কোটা প্রথার বিরুদ্ধে রাজপথে নেমে আসে ছাত্রজনতা। তবে তা একপর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এ আন্দোলনে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মধ্যে ১২ শতাংশ শিশু রয়েছে। এ ছাড়া এ সময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ নিরাপত্তাবাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আন্দোলনে ৮৪১ জন নিহত হয়েছেন। তবে জাতিসংঘের এ প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের এ তথ্য সম্ভবত অসম্পূর্ণ। কেননা এ সময়ে স্বাস্থ্যকর্মীরা হতাহতদের ব্যাপক চাপ সামলেছেন। এ ছাড়া বেশকিছু মামলা সঠিকভাবে রেকর্ড করা হয়নি।

সূত্রঃ কালবেলা

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
৬৭৮ Time View