ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে কেউ তা বন্ধ করতে পারবে না। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। যত বড় চাঁদাবাজই হোক, তাকে আইনের আওতায় আনা হবে; কাউকে ছাড় দেওয়া হবে না।”

উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। কিছু রাজনৈতিক দলের বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না—এ ধরনের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন হবে। কে কী বললো—এটা শোনার দরকার নেই।”

এসময় তিনি বাজার পরিস্থিতির বিষয়ে বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম বৃদ্ধি পাচ্ছে, তবে কৃষকরা তা থেকে উপযুক্ত লাভ পাচ্ছেন না। বিশেষ করে আলুর পর্যাপ্ত মজুত থাকলেও মধ্যস্বত্বভোগীরা মূল্য বৃদ্ধি করছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৪৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
৬৭৭ Time View