ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জনবিচ্ছিন্ন নয়, জনসম্পৃক্ত নিরাপত্তা চায় সরকার: প্রধান উপদেষ্টা

সাংবাদিক

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের প্রতি জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে সুষম সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “এসএসএফ-এর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। আমি এ বাহিনীর পেশাদারিত্ব ও আন্তরিকতায় সন্তুষ্ট। বিশ্বব্যাপী নিরাপত্তার চ্যালেঞ্জ যেভাবে বদলাচ্ছে, তাতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তবুও এসএসএফ তা সফলভাবে পালন করছে। জনবিচ্ছিন্ন নয়, জনসম্পৃক্ত নিরাপত্তা চাই।”

তিনি আরও বলেন, এসএসএফ যেন নিয়মিত নিরাপত্তা হুমকিগুলো পর্যালোচনা করে এবং সেগুলোর মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদাহরণ টেনে ড. ইউনূস জানান, আগে ভিআইপি ফ্লাইটের কারণে প্রায় এক ঘণ্টা সব ফ্লাইট অপারেশন বন্ধ থাকত, যা নানা জটিলতার সৃষ্টি করত। “আমি এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছি। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করি।”

জনবিচ্ছিন্ন না হয়ে, বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তাদের ওপর অর্পিত দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “এসএসএফ-এর কার্যক্রমে সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। সহযোগী বাহিনী ও সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখে কাজ করলেই সফলতা আসবে।”

এসএসএফ-কে আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী থেকে চৌকস অফিসার নিয়োগ ও প্রেরণের জন্য সংশ্লিষ্ট বাহিনী প্রধানদের প্রতি কৃতজ্ঞতা জানান ড. ইউনূস। পাশাপাশি প্রশিক্ষণ সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকেও ধন্যবাদ জানান তিনি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:১৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
৭৬৯ Time View