ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণসম্মতি চেয়ে লিফলেট বিতরণ

শাহ্ আল-আমিন আমানত, সিনিয়র রিপোর্টার

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার প্রস্তাবসমূহ বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেটে উল্লেখিত প্রশ্নে নাগরিকদের কাছে “হ্যাঁ/না” ভোট প্রদানের মাধ্যমে মতামত জানাতে আহ্বান জানানো হয়। এতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ ও ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ জুলাই জাতীয় সনদে ঐকমত্য হওয়া মোট ৩০টি বিষয়ের বাস্তবায়ন এবং অন্যান্য সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সাংবাদিক ডা. জিএম মাকছুদুর রহমান ও সাংবাদিক শাহ আল আমিন আমানতের হাতে লিফলেট তুলে দেন। এ সময় তিনি বলেন, জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত সংস্কারসমূহ বাস্তবায়নে জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ। সংবিধান সংস্কার বিষয়ে নাগরিকদের সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৩৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
৫৮৬ Time View