ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

জুলাই সনদ দ্রুত চূড়ান্ত হবে: আলী রীয়াজ

সাংবাদিক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, ছবি: সংগৃহীত

শুক্রবার (৮ আগস্ট) সকালে সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানান, জুলাই সনদ শিগগিরই চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, ২৮ জুলাই সনদের খসড়া সংশ্লিষ্ট দলগুলোকে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে মতামত নেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া আবারও রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।

আলী রীয়াজ আরও জানান, আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, দ্রুতই চূড়ান্ত সনদ প্রকাশ করা সম্ভব হবে।

এসময় নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের ঐকমত্য হওয়া বিষয়গুলো নির্বাহী সিদ্ধান্ত বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলেও জানান তিনি।

সংস্কার বাস্তবায়ন সম্ভব হলেই জুলাই অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক আলী রীয়াজ।

এর আগে, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৫৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
৬৯৯ Time View