ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

ঠাকুরগাঁওয়ে বিভিন্নরকম চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ৬

বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির করার সময় সেনাবাহিনীর হাতে ছয়জন আটক হয়েছেন। এসময় চাঁদা দাবি করে না পেয়ে ট্রাকচালক ও চালকের সহযোগীকে মারধরও করেন তারা। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে সেনাবাহিনী একটি দল তাদের আটক করে।

ঘটনার সত্যতা করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক।

আটককৃতরা হলেন, জাহিদ হাসান (১৯), আব্দুল সমাদ (১৮), মোঃ সাত্তার (১৯), মোঃ ইব্রাহিম খলিল (২৩), মোঃ আলামিন (১৮) ও মোঃ রাশেদ আহমেদ (৩০)। তারা সবাই রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা। তারা রানীশংকৈল উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর রাতে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় মালবাহী একটি ট্রাক আটক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। ট্রাকচালক ও চালকের সহযোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যুবকরা তাদের মারধর করে এবং বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দেয়। পরে ট্রাকচালক গাড়ির মালিককে খবর দিলে তিনি বিষয়টি সেনাবাহিনীকে জানায়। পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল গিয়ে তাদের হাতেনাতে ধরে। পরে আটককৃতদের রানীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।

এবিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক বলেন, ভোরতারে একটি মালবাহী ট্রাক আটক করে চাঁদা করার অভিযোগে ৬জনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। তবে তাদের বিরুদ্ধে কেউ বাদী হয়ে মামলা করছেন না। পরে আমরা আদালতে চালান দিয়ে দিছি।

তিনি আরও বলেন, সেনাবাহিনী ধরলে কি তারা চাঁদাবাজি হয়ে গেলো? তবে তারা রাজনীতি করে কিনা সেটা আমি জানি না।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
৭০২ Time View