ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

ঠাকুরগাঁওয়ে ভুয়া বীজের কারণে কৃষকের ফসল নষ্ট, ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ভুয়া বীজ সরবরাহের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে ভুক্তভোগী শতাধিক কৃষক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, ইয়াকুব ট্রেড ইন্টারন্যাশনাল/মেসার্স ইয়াকুব ট্রেডার্স কর্তৃপক্ষ তাদের কাছে নিম্নমানের ও ভুয়া ভুট্টার বীজ সরবরাহ করেছে। বীজ বপনের পর জমিতে অঙ্কুরোদ্গম ব্যর্থ হয় এবং কিছু অংশে অঙ্কুরিত হলেও পরে নষ্ট হয়ে যায়। এতে কৃষকের পুরো ফসল ধ্বংস হয়ে যায়। ফলে তারা অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন।

মানববন্ধন শেষে কৃষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন
👉 “ভুয়া বীজের ক্ষতিপূরণ দিতে হবে”
👉 “কৃষকের ন্যায্য দাবি মানতে হবে”
👉 “কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও”

এসময় বক্তারা বলেন, “আমাদের সর্বস্ব দিয়ে আমরা জমি চাষ করি। কিন্তু ভুয়া বীজের কারণে আমাদের বছরের পর বছর পরিশ্রম নষ্ট হয়ে গেছে। আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছি। সরকারের কাছে জোর দাবি জানাই, যেন দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।”

মানববন্ধনে কৃষকরা আরও জানান, ভুয়া বীজের কারণে তারা একদিকে ঋণ শোধ করতে পারছেন না, অন্যদিকে সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে কৃষকদের কৃষিকাজ থেকে বিমুখ হওয়ার শঙ্কা রয়েছে।

মানববন্ধনের আয়োজক ভুক্তভোগী কৃষক ও সাধারণ কৃষক ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও জানিয়েছে, দ্রুত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
৯৩১ Time View