ঢাকা
,
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা
খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ
ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা
কুষ্টিয়ায় মামলা চলমান থাকতে সাংবাদিক পরিবারের উপর বর্বর হামলার অভিযোগ
রোজার শুরুতে অস্থিরতা থাকলেও বাজারে ফিরছে কিছুটা স্বস্তি
গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আজ শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ১ হাজার ৫০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অন্যান্য উপ- উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার এবং প্রক্টরদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
ঢাকা ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুরের চার বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপাচার্য পরীক্ষার সুষ্ঠু আয়োজনের প্রশংসা করে বলেন, প্রতি আসনে প্রায় ৩৩ জন প্রতিযোগিতা করায় এটি অত্যন্ত কঠিন পরীক্ষারূপে পরিণত হয়েছে। তিনি অভিভাবকদের সন্তানদের ওপর অযথা চাপ না দেওয়ার অনুরোধ জানান।
ট্যাগ :


















