ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

তরুণদের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ উন্নত মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে- প্রধান উপদেষ্টা

সাংবাদিক
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত হয়েছে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠান। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ অনুষ্ঠানে তরুণ সমাজের মেধা, শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না। তোমাদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।

‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমরা তরুণদের উদ্যম, সৃজনশীলতা ও নেতৃত্বগুণকে উদযাপন করছি।

এ সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানান এবং পুরস্কারপ্রাপ্ত তরুণদের অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা বলেন, যখন একটি দেশের যুবসমাজ সক্রিয়, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান থাকে, তখন কোনো প্রতিবন্ধকতা তাদের অগ্রযাত্রাকে থামাতে পারে না। আমাদের তরুণরা আজ শিক্ষাক্ষেত্রের পাশাপাশি স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, চলমান নতুন চ্যালেঞ্জ যেমন জনস্বাস্থ্যের সংকট, শিক্ষার অপর্যাপ্ত সুযোগ বা পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় হতাশ না হয়ে তরুণদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা প্রয়োজন। স্বেচ্ছাসেবা কেবল আর্তমানবতার কল্যাণেই সীমাবদ্ধ নয়, এটি আত্ম-উন্নয়ন, চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের এক আদর্শ মাধ্যম।

প্রধান উপদেষ্টা যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা শুধু স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে না থেকে সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরুক।

তিনি বলেন, আজকের এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়, এটি তোমাদের জন্য একটি উদাত্ত আহ্বান। সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। প্রতিটি ছোট প্রচেষ্টাই দেশের জন্য বড় অর্জনের পথ তৈরি করবে।

তিনি শেষে বলেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না। তোমাদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৫০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৮২৮ Time View