ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার

কাজী মোঃ আশিকুর রহমান

নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সাথে জড়িত তিনজনকে নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর নিয়মিত রাত্রিকালীন টহল দল আটক করেছে। গত ২০ জানুয়ারি ২০২৬, ২৩০০ ঘটিকায় নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত রাত্রীকালীন টহল পুরাতন বান্দুরা এলাকায় টহলের সময় স্থানীয় রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। সেনা টহল দলকে দেখে তারা ঘটনাস্থল হতে পলায়নের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তী তল্লাশিতে তাদের কাছ থেকে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবা, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। উক্ত রেস্তোরাঁ এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহকারী মাদক ব্যবসায়ী নাজমুল সেনা টহল দলকে দেখে পার্শ্ববর্তী বাড়িতে পলায়ন করে গেট বন্ধ করে দেয়। সেনা টহল দল নবাবগঞ্জ থানার পুলিশের সহায়তায় মাদক ব্যবসায়ী নাজমুলকে আটকের চেষ্টায় বাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে পুলিশ উক্ত মাদক ব্যবসায়ীকে তার বাসা থেকে আটক করে এবং তার কাছ থেকে মাদক বিক্রির সর্বমোট ৩৮,৩২০/- (আটত্রিশ হাজার তিনশত বিশ) টাকা উদ্ধার করে, যা গতকাল আনুমানিক ১০০ পিস ইয়াবা বিক্রি করে আয় করেছিল বলে নিজেই ( মাদক ব্যবসায়ী নাজমুল) স্বীকার করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়

৬. উদ্ধারকৃত মালামাল:
১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ৩৮,৩২০/- টাকা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম।

৭. আটককৃত ব্যক্তিবর্গ:
ক. এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (বয়স ২৯ বছর)।
খ. সোহাগ বিশ্বাস (বয়স ২৪ বছর)।
গ. মহসিন মল্লিক (বয়স ৩৬ বছর)।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৫২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৫৭৫ Time View