ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

নিজ বাড়িতে সরকারি কর্ণফুলী কলেজ কর্মচারীর মৃত্যু

মো জয়নাল আবেদীন, কাপ্তাই প্রতিনিধি

কর্ণফুলী সরকারি কলেজের দীর্ঘদিনের চতুর্থ শ্রেণির কর্মচারী মরহুম শাহাজাহান (৬৩) আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রায় ৪২ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কর্ণফুলী সরকারি কলেজে দায়িত্ব পালন করেন এবং ২০২২ সালে অবসরে যান।

মরহুমের জানাজা আজ বাদ মাগরিব বড়ইছড়ি মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় কর্ণফুলী সরকারি কলেজের অধ্যাপকবৃন্দ, প্রিন্সিপাল, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে উপজেলা চেয়ারম্যান দুই হাত তুলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকলের কাছে তার জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

এসময় মরহুমের বড় ছেলে আবেগঘন বক্তব্যে সকলের কাছে বাবার ভুলত্রুটি ক্ষমা করার অনুরোধ জানান এবং দোয়া প্রার্থনা করেন।

মরহুম শাহাজাহান দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে কর্ণফুলী সরকারি কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৭২৪ Time View