ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সাংবাদিক

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় সুশীলা কার্কি‌কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার নেপালের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় তিনি দেশটির জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে এই দায়িত্ব গ্রহণকে অভিহিত করেন।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করায় উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

ড. ইউনূস বলেন, সংকটময় ও চ্যালেঞ্জের এই সময়ে আপনার এ দায়িত্ব গ্রহণ নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলাদেশ বিশ্বাস করে যে, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।

দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা।

বার্তায় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বার্তার শেষে ড. ইউনূস নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৩০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
৭৩৯ Time View