ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের

সাংবাদিক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ায় তাদের সমর্থনে এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

জানা গেছে, বাংলাদেশ প্রায় ৫ বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিনের অংশগ্রহণের কারণে এটি একটি কঠিন সিদ্ধান্তে পরিণত হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। আমরা কয়েক দশক আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলাম এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের ন্যায্য দাবিগুলো ধারাবাহিকভাবে সমর্থন করে আসছি।’

তিনি আরও বলেন, ‘এই স্থায়ী বন্ধুত্বকে সামনে রেখে জাতিসংঘের মর্যাদাপূর্ণ পদের জন্য ভ্রাতৃপ্রতিম জাতির সঙ্গে প্রতিযোগিতা করার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফিলিস্তিনের প্রার্থিতা তাদের জাতীয় সংকটময় সময়ে বিশ্বব্যাপী সমর্থন আরও সুসংহত করতে এবং তাদের চলমান সংকট সমাধানে সহায়ক হবে। আমরা আশা করি, তাদের সাফল্য এবং নেতৃত্ব বিশ্বব্যাপী তাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

ড. মুহাম্মদ ইউনূস আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতিসংঘে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৫৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
৬২৫ Time View