ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

ফুলবাড়ীতে নিজের ইস্যুকৃত অস্ত্রের গুলিতে বিজিবি সদস্য নিহত

রনবীর রায় রাজ, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দায়িত্বরত অবস্থায় নিজ নামে ইস্যুকৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গংগারহাট বিওপিতে এ ঘটনা ঘটে। নিজের অস্ত্রে নিজের বুকে গুলি করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিহত ওই বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তিনি একজন সিপাহী এবং তার ব্যাচ নং
১১৪৬০৪। তিনি ঝিনাইদহ জেলার সদর থানার খাজুরা গ্রামের বাবুল উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, সিপাহী নাসিম উদ্দিন বৃহস্পতিবার রাত ১ টা থেকে সকাল ৭টা পর্যন্ত টহলে থাকার কথা ছিল। সে মোতাবেক রাত পৌনে ১ টার দিকে তিনি অস্ত্রসহ সজ্জিত হয়ে রুম থেকে বের হন। এর কিছুক্ষণ পরেই তিনি ক্যাম্পের ভিতররেই নিজের অস্ত্রে বুকের ডান পাশে গুলি চালিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত সেখানে গিয়ে সিপাহী নাসিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতালে আসে ফুলবাড়ী থানা পুলিশ।
ঘটনার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মনজুরুল ইসলাম জানান, ভোরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
৬১২ Time View