ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রেস সচিব

সাংবাদিক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে যত সংশয় ছিল সব ধুয়ে-মুছে কেটে গেছে। এখন জাতি নির্বাচনের জন্য প্রস্তুত।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছেন। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। খুব দ্রুত রাজনৈতিক দলগুলো বসে ঠিক করে ফেলবে।

প্রেস সচিব বলেন, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সই করার একটা ঘোষণা এসেছে। সই হওয়ার পর দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। ইতোমধ্যে কয়েকটি দল মনোনয়ন ঘোষণা করেছে। বাংলাদেশ সুস্থধারার রাজনীতির মাধ্যমে নবযাত্রা শুরু করবে।

তিনি বলেন, পূর্বের নির্বাচনগুলো ছিল ফেইক নির্বাচন; কিন্তু এবার নির্বাচন হবে ফ্রি এবং ফেয়ার নির্বাচন। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এটা হবে বেস্ট নির্বাচন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
৬৭৮ Time View