ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

ফের রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সাংবাদিক

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে ফের সোচ্চার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় সংগঠনটি শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল করে।

শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রনেতারা চাঁদাবাজি, দখলদারি ও হত্যার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, “মিটফোর্ডের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি ছাত্র রাজনীতিকে চাঁদাবাজি ও সহিংসতার পৃষ্ঠপোষক বানানোর রাজনৈতিক সংস্কৃতির অংশ। বিএনপি বা যেই হোক—যদি সন্ত্রাসের প্রশ্রয় দেয়, তারও প্রতিরোধ হবে।”

তিনি অভিযোগ করেন, “যুবদল নেতা কর্তৃক একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করা হলেও ঘটনার ভিডিও মেইনস্ট্রিম মিডিয়ায় প্রকাশ পায়নি। ফলে প্রমাণ হয়, গণমাধ্যম একটি রাজনৈতিক পক্ষকে সুবিধা দিচ্ছে।”

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—এই দেশের ছাত্র ও জনতা অন্যায় ও দখলবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে। এখন আবার সেই ঐক্য গড়ে তুলতে হবে।”

উল্লেখ্য, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। ভিডিও ফুটেজে দেখা গেছে, তাকে রড, ইট ও পাথর দিয়ে আঘাত করে মাথা থেঁতলে দেওয়া হয়, পরে বিবস্ত্র করে শরীরের ওপর লাফিয়ে হত্যা করা হয়।

ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি, ঘটনায় জড়িত চারজনকে বহিষ্কার করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
৭৭৯ Time View