ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

বনপাড়ায় বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বনপাড়া পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বনপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের সরদারপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল আজিজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার সাবেক সদস্য সচিব সরদার মো. রফিকুল ইসলাম, শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিনী মহুয়া নূর কচি, এবিএম ইকবাল হোসেন রাজু, শামসুল আলম রনি, অধ্যক্ষ আশরাফ আলী, অ্যাডভোকেট শহীদুল্লাহ, বিএডিসির চেয়ারম্যান জামাল উদ্দিন আলীসহ বনপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”

বিশেষ বক্তব্যে সরদার মো. রফিকুল ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি গত ১৭ বছরে সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে নিহত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি বড়াইগ্রামে অত্যন্ত জনপ্রিয় নেতা শহীদ সানাউল্লাহ নূর বাবু ও শহীদ বাসারসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিনী মহুয়া নূর কচি তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আবেগঘন বক্তব্য প্রদান করেন।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল শহীদ নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
৬২৪ Time View