ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

বন্দরে দুই গ্রুপের টেঁটাযুদ্ধ, আহত ১২

বন্দর থানা প্রতিনিধি, মুজাহিদুল ইসলাম

নারায়ণগঞ্জের বন্দরে ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে দুই গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দেওলী এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে শিরিন, জুবায়ের, আ. মালেক, রুহুল আমিন, ওমর ফারুক মাকসুদ, আমির হোসেন, রিনা বেগম ও রুনা আক্তার রয়েছেন। অপর গ্রুপের মধ্যে পারভেজ, বাসেদ ও নাদিম আহত হয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ঘটনার পর আসমা আফরিন বাদী হয়ে বন্দর থানায় মো. সাহিদ (৩২), নাহিদ (৩৪), নাদিম (৩৮), বাসেদ (৫৫), রোমান (৩২), জুয়েল (২৮), পারভেজ (৩০), আল রেখা (৩০), মাহবুব (৩২) ও সুমন (৩৫)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, আসামিরা চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ। ঘর নির্মাণে বাঁধা ও চাঁদা দাবির জেরে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, বন্দর থানার ওসি লিয়াকত আলী এবং বিএনপি নেতা আবুল কাউসার আশা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, উভয় পক্ষের মামলা নেয়া হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
৬৪৯ Time View