ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ। ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ব্যুরো ভেরিটাস_নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ রোজায় সবজিতে স্বস্তি মিললেও অস্বাভাবিক হারে বেড়েছে মুরগির দাম ইরানে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩২: রেড ক্রিসেন্ট হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

মাউশির পরিচালক কাজী আবু কাইয়ুম শিশিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক কাজী আবু কাইয়ুম শিশিরের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে ঐক্যবদ্ধ শিক্ষক-কর্মচারী প্লাটফর্ম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. জাকির হোসেন এসব অভিযোগ প্রকাশ করেন।

অভিযোগে বলা হয়, শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও শিশির এমপিওভুক্ত শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, বদলি আদেশ অমান্য করে আদালতে মামলা, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দমন করতে বানোয়াট মানহানি মামলা, ঘুষ প্রস্তাব, সরকারি চাকরির বিধি ভঙ্গ করে ব্যবসা পরিচালনা, কর ফাঁকি এবং দুদকের তদন্তের মতো গুরুতর অনিয়মের সঙ্গে জড়িত।

সংগঠনটির দাবি, তাকে দ্রুত মাউশি থেকে প্রত্যাহার করে শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত গুরুদণ্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শিক্ষা খাতে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৯১৯ Time View