ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মহানবী(সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ।  সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের হোমনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার, ম্যাগজিন ও গুলি উদ্ধার কুমিল্লায় হামের সংক্রমণে বাড়ছে মৃত্যুর মিছিল ইরান যুদ্ধে ২০ হাজার কোটি ডলার ক্ষতির মুখে আরব বিশ্ব সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৪ জনের যাবজ্জীবন অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ বেতন কাঠামোর আওতায় এলেন ক্রীড়াবিদরা, পেলেন ক্রীড়া কার্ড ও ভাতা হামের টিকা আসার সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাণীশংকৈলে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত। 

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে কাপড় ব্যবসায়ী আনন্দ সাহা (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বলিদ্বারা এলাকার ললদিঘি নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  নিহত আনন্দ সাহা রাণীশংকৈল পৌর শহরের সাহাপাড়া মহল্লার  অজিত সাহার ছেলে।  জানা গেছে , ঘটনার দিন সকাল ৯টার দিকে আনন্দ সাহা তার এক ভাতিজা(৯)কে নিয়ে মোটরসাইকেলযোগে বলিদ্বারা বাজারে মাংস কিনতে যান।

পথিমধ্যে  নলদিঘি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি তাল গাছের সঙ্গে প্রচন্ড ধাক্কা খায়। এতে চালক আনন্দ ঘটনাস্থলেই নিহত হন। তার ভাতিজা ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৫৪৬ Time View