ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা কুষ্টিয়ায় মামলা চলমান থাকতে সাংবাদিক পরিবারের উপর বর্বর হামলার অভিযোগ রোজার শুরুতে অস্থিরতা থাকলেও বাজারে ফিরছে কিছুটা স্বস্তি

রাণীশংকৈলে নিজবাড়িতে যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রামে গলায় ফাঁস দিয়ে ভবানন্দ (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (২২ জুন) বিকেল ২ টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত ভবানন্দ ওই গ্রামের মৃত চৈতু বর্মণের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভবানন্দের সাথে তার মায়ের সাথে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এতে অভিমানে ভবানন্দ তার ঘরে অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চেঁচামেচি  করলে আশপাশের লোকজন ছুটে এসে ভবানন্দকে মৃত দেখতে পায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ডিউটি অফিসার এএসআই খালেকুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করার অনুমতি দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
৭৪৪ Time View