ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন

রাতের আঁধারে জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল একের পর এক দোকান

নুর আলম সিদ্দিকী মানু

ঢাকা জেলার আশুলিয়া থানার জিরানী বাজারের কাঁচাবাজার এলাকায় শনিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাংশে, এতে দোকানপাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে আশুলিয়া ও কাশিমপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে সহযোগিতা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ঘটনার কারণ অনুসন্ধান চলছে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতের নীরবতায় হঠাৎ আগুনের লেলিহান শিখায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
আগুনে পুড়ে গেছে বাজারের বহু দোকান ও পণ্য—ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৭১৯ Time View