ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন সচিবের অনুপস্থিতিতে অচল ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক

শীতকালীন অবকাশসহ একাধিক ছুটি মিলিয়ে বছরের শেষ দিকে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রাথমিক থেকে শুরু করে কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভিন্ন ভিন্ন দিনে এই ছুটি শুরু হলেও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

কোন প্রতিষ্ঠানে কত দিন ছুটি–

প্রাথমিক বিদ্যালয়: বিদ্যালয় প্রধানের হাতে থাকা তিন দিনের ছুটিসহ ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে মোট ছুটি ছিল ৭৮ দিন। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ডিসেম্বরের এই লম্বা ছুটির মাধ্যমে তা শেষ হতে চলেছে।

প্রাথমিক বিদ্যালয়ে ১১ ডিসেম্বর থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও, শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলনের কারণে যেসব বিদ্যালয়ে নির্ধারিত সময়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিদ্যালয়ে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ছাড়া ৩ দিন) ছুটি বাতিল করা হয়েছে। ফলে, অনেক প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর শেষ হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়: মাধ্যমিকের ছুটির তালিকা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের শেষ ছুটি, যা শেষ হবে ২৮ ডিসেম্বর। যদিও এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হবে। বিজয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসার নির্দেশনা রয়েছে।

সরকারি-বেসরকারি কলেজ: দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতেও ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর, যা শেষ হবে ২৮ ডিসেম্বর। এর আগের দুদিন সাপ্তাহিক ছুটি থাকবে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও মহান বিজয় দিবস পালনে প্রতিষ্ঠানে আসবেন।

মাদ্রাসা ও কারিগরি: কারিগরি ও মাদ্রাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী, দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসাগুলোতে ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হবে এবং মাদ্রাসা খুলবে ২৮ ডিসেম্বর। এর আগের দুদিন (১২ ও ১৩ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি পাবেন তারা। এদিকে মাদ্রাসায়ও দুই স্তরে বৃত্তি পরীক্ষা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
৬৭৭ Time View