ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা নির্বাচনের দিন বন্ধ থাকবে ৫ ধরনের যানবাহন ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল নির্বাচনে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক ঠাকুরগাঁও-৩ এ বিএনপি-জামায়াত লড়াই, পাশে জাতীয় পার্টি। ৪৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ।  বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে — আলাদা মন্ত্রণালয়ের ঘোষণা ইঞ্জি. মমিনুল হকের নির্বাচন ও গণভোট ঘিরে দূরপাল্লার বাস চলবে ১১ ফেব্রুয়ারিও চাঁদপুরে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রেফতার আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা সোনারগাঁয়ে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ৭ জন আটক, লুটপাটের অভিযোগ নিয়ে বিতর্ক

সাকিবের দলে ফেরার বিষয়ে ইতিবাচক বার্তা দিলেন বিসিবি পরিচালক

সাংবাদিক

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানের দলে ফেরার সম্ভাবনা নিয়ে আশাব্যঞ্জক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। চলমান গ্লোবাল সুপার লিগে আলো ছড়ানো সাকিবকে ঘিরে প্রশ্ন উঠেছে—তিনি দেশের বাইরের সিরিজগুলোতেও কেন অনুপস্থিত? এই প্রেক্ষাপটে বোর্ডের পক্ষ থেকে এসেছে ইতিবাচক সাড়া।

রাজনৈতিক কারণে দেশে না ফিরলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে সাকিবের অনুপস্থিতি অনেকের কাছে বোধগম্য নয়। বিশেষ করে দলের বর্তমান হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে, যেখানে শ্রীলঙ্কা সফরে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরা ব্যর্থ হচ্ছেন, সেখানে অভিজ্ঞ ও ফর্মে থাকা সাকিবকে দলে ফেরানো সময়ের দাবি বলে মনে করছেন অনেকে।

বিসিবি পরিচালক মিঠু বলেন, “বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার জন্য দরজা সবসময় খোলা। সিদ্ধান্তটা এখন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর। বর্তমান সভাপতি দায়িত্ব দিয়েছেন তাদের ওপর, এবং তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।”

তিনি আরও জানান, সাকিবের সঙ্গে বোর্ডের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তার সাম্প্রতিক পারফরম্যান্সকে বিবেচনায় রেখে ভবিষ্যতের দল গঠনে তাকে রাখা হতে পারে। মিঠু বলেন, “সাকিবকে বাদ দিয়ে কোনো পরিকল্পনা করা সম্ভব নয়। এখন ক্রিকেট অপারেশন্স ও নির্বাচকেরা কী সিদ্ধান্ত নেয়, সেটার ওপরই সব নির্ভর করছে।”

সাকিব ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে আশার খবর, কারণ গ্লোবাল সুপার লিগে সাকিব নিজের পুরনো রূপে ফিরেছেন এবং ফের জাতীয় দলে অবদান রাখার জন্য তৈরি বলেই মনে করছেন অনেক বিশ্লেষক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
১০৪১ Time View