ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে, হাতে ছিল না হাতকড়া

সাংবাদিক

মানবতাবিরোধী অপরাধের মামলায় এই প্রথম রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। রোববার (৩ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। তবে তার হাতে কোনো হাতকড়া দেখা যায়নি।

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাটিতে এদিন প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ হয়। মামলাটি চলছে শেখ হাসিনার অনুপস্থিতিতে।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত কথিত হত্যাযজ্ঞ নিয়ে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে শেখ হাসিনাসহ চারটি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে ছয়টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার সর্বশেষ ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হলেও তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইন অনুসারে বিচার প্রক্রিয়া একতরফাভাবে চলবে।

মামলাটিতে আরও যারা সাক্ষ্য দেবেন তাদের মধ্যে রয়েছেন: আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, গবেষক বদরুদ্দিন উমর, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা এবং ‘জুলাই আন্দোলনে’ হতাহতদের পরিবারের সদস্যরা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
৭০০ Time View