ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা

সিদ্ধিরগঞ্জে ক্রাউন সিমেন্টে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা

তুষার খান, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর ভেতরে মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদকে (২৪) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার মা সাজেদা আক্তার। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৮/১০ জনের নামে মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

মামলার আসামিরা হলো- ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর মিক্সার গাড়ীর চালক মশিউর রহমান (২৫), সহকারী রিয়াদ (১৯), সিনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার সাইফুল ইসলাম হীরা (৩১), চালক নাছির মোল্ল্যা (৪৪), ল্যাব টেকনিশিয়ান বাবু রাজবংশী (২৮), মিক্সার গাড়ীর মিস্ত্রী সাব্বির মোল্ল্যা (২৯), সিকিউরিটি গার্ড রেজাউল করিম (৪৬), এনামুল হক (২৪), হামিদুল ইসলাম (৫২), নূরুল ইসলাম (৫৩), এডমিন অফিসার আল মুরাদ (৩৭), সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।
গত শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ সুমিলপাড়া (আইলপাড়া) এলাকায় মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদ ঢিল ছুড়ে একটি গাড়ির গ্লাস ভেঙে ফেলায় গাড়ির চালক-হেলপার ঐ যুবককে আটক করে ছিনতাইকারী আক্ষা দিয়ে ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন দুপুরে হত্যায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে সোমবার রাতে থানায় মামলা (নং-১৫) দায়ের করেছেন। মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
৬৭২ Time View