ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

সিনহা হত্যা মামলায় বিভ্রান্তি ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন

সাংবাদিক

মঙ্গলবার সংগঠনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফের (অব.) স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মেজর সিনহা হত্যা মামলার রায় ও বিচারপ্রক্রিয়া নিয়ে সাংবাদিক মুক্তাদির রশিদ ‘ইচ্ছাকৃত ও বিভ্রান্তিকর মন্তব্য’ করছেন, যা তাদের ভাষ্যমতে ‘ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা’।

ইএফএর বিবৃতিতে বলা হয়, ‘একটি বিচারাধীন ও সংবেদনশীল মামলাকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য আদালতকে অপমান করে এবং বিচার ব্যাহত করার শামিল। দণ্ডপ্রাপ্তদের রক্ষায় করা এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি আরো দাবি করে, আদালত যে রায় দিয়েছেন তা ‘সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে’, এবং এই রায়কে ঘিরে ‘অযাচিত প্রচার’ ও ‘পক্ষপাতমূলক ভাষ্য’ বিচারপ্রক্রিয়ার প্রতি জনআস্থা ক্ষুণ্ণ করছে।

বিবৃতিতে সরকারকে আহ্বান জানিয়ে ইএফএ বলে, ‘বিচার বিভাগকে অপমান করা বা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে। এসব কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী প্রবণতা হিসেবে বিবেচনার দাবি রাখে।’

সংগঠনের দাবি, সাংবাদিক মুক্তাদির রশিদের বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহিতার শামিল’ এবং এ বিষয়ে তাকে আদালতের মুখোমুখি করা উচিত বলে তারা মনে করে।

ইএফএ আরো সতর্ক করে জানায়, ‘বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার যে কোনো চেষ্টা আইনের আওতায় আনা হবে। অপপ্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সংগঠনটি পুনর্ব্যক্ত করে যে, মেজর সিনহা হত্যা মামলার বিচারপ্রক্রিয়া ‘আইনের ভিত্তিতেই চলবে’ এবং ‘কোনো চাপ বা বিভ্রান্তি বিচারকে থামাতে পারবে না।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৬১৭ Time View