ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩

মোঃ মঞ্জুর ইসলাম, সোনারগাঁ সংবাদদাতা

সোনারগাঁ উপজেলার মহজমপুর এলাকায় এক জামায়াতে ইসলামীর কর্মীর বাসায় সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২ মার্চ) দুপুরে মহজমপুর এলাকার মোহাম্মদের ছেলে মিশু পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার জামায়াত কর্মী জুবায়েরের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাড়ির উঠোনে রাখা একটি মোটরসাইকেল ও ঘরের দরজা কুপিয়ে ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে জুবায়েরের তিন আত্মীয়কে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও মাছ কাটার বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে ভুক্তভোগীদের দাবি।
জামায়াত কর্মী জুবায়ের অভিযোগ করে বলেন, অভিযুক্ত মিশু একজন ইয়াবা ব্যবসায়ী। পূর্বে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়ে জরিমানা দিয়ে ছাড়া পায়। কিছুদিন আগে মিশু ও তার সহযোগী রাজু মহজমপুর বাজার থেকে তার ছেলের মোটরসাইকেল ছিনতাই করে। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তায় মোটরসাইকেল উদ্ধার করে তালতলা পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয়ে মিশু তার বাড়িতে হামলা চালায় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “আমি জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তৃতীয় পক্ষের ইন্ধনে এই হামলা হয়ে থাকতে পারে বলে আমার ধারণা। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
আহত সেলিম নামে এক ব্যক্তি জানান, “আমি ঝগড়া মেটাতে গিয়েছিলাম। কিন্তু মিশু হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমি অজ্ঞান হয়ে যাই এবং মাথায় তিনটি সেলাই লাগে। থানায় জিডি করতে গেলে মামলা না করার পরামর্শ দেওয়া হয়।”
অভিযুক্ত মিশুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে সোনারগাঁ থানা-র ওসি মহিবুল্লাহ জানান, এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৫৯৫ Time View