ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে প্রতাপনগরে বিক্ষোভ ও সমাবেশ

মোস্তাকিম বিল্লাহ (সাতক্ষীরা) প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরার প্রতাপনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪টায় প্রতাপনগর তালতলা বাজারে প্রতাপনগর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হামলার সঙ্গে জড়িত আওয়ামী লীগ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মাসুদ রানা, হাফেজ আম্মার হোসাইন, নাজমুল হুদা, তারিক মোনোয়ার ও সাংবাদিক মোস্তাকিম বিল্লাহ সাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা রিয়াছাত আলী সরদার, জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুস সাত্তার, প্রতাপনগর মোটরসাইকেল সমিতির সভাপতি আব্দুল খালেক, জামায়াত নেতা মাওলানা আছাদ আলী বিশ্বাস এবং বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ইমরান হোসেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতা ও কণ্ঠ দমনের চেষ্টা বন্ধ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আওয়ামী লীগের দোষরও অপরাধীদের গ্রেফতার ও ষড়যন্ত্র মোকাবেলায় প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানানো হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৫৯২ Time View