ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় উল্টো পথে বাইসাইকেল চালানোর সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ আলাউদ্দিন (১৯) নামে এক মাদ্রাসাছাত্র নিহত

সাংবাদিক

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় উল্টো পথে বাইসাইকেল চালানোর সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ আলাউদ্দিন (১৯) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পুঠিয়া দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নবম শ্রেণির ছাত্র আলাউদ্দিন সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় যাচ্ছিলেন। উল্টো পথে সাইকেল চালানোর সময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর মাথার আঘাত পান। স্থানীয়রা দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আলাউদ্দিন চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার গ্রামের মোহাম্মদ সালেহ আহমেদের ছেলে। তিনি দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কলাগোপা আল-আকসা জামে মসজিদে ইমামতি করতেন এবং নিয়মিত সাইকেলে মাদরাসায় যাতায়াত করতেন। স্থানীয়দের ভাষ্য, মাদরাসার শিক্ষকরা বারবার নিষেধ করলেও তিনি উল্টো পথে সাইকেল চালিয়ে আসা–যাওয়া করতেন।

ঘটনার পর দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ কুমিল্লা হাইওয়ে কন্ট্রোলের সহায়তায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে। ভ্যানটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ট-১১-৭৮৯১। চালক মো. আব্দুর রহিম (২৯), গ্রামের নাম হাফিজগ্রাম, থানা জোড়ারগঞ্জ, জেলা চট্টগ্রাম- তাকেও ময়নামতি হাইওয়ে থানার সদস্যরা গ্রেপ্তার করেছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খাঁন চৌধুরী বলেন, চালককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬৫০ Time View