ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৪ জনের যাবজ্জীবন অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ বেতন কাঠামোর আওতায় এলেন ক্রীড়াবিদরা, পেলেন ক্রীড়া কার্ড ও ভাতা হামের টিকা আসার সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%: যাত্রী কল্যাণ সমিতি বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম

কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

সাংবাদিক

কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার। নিহত সাহাবুল ইসলাম সদর উপজেলার বালিয়াপাড়া চকপাড়া এলাকার মৃত লোকমান মন্ডলের ছেলে।

দণ্ডপ্রাপ্তরা হলেন–মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিক কালু, একই গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের,আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন ও ওমর আলীর ছেলে মিলন। রায় ঘোষণার সময় আবু তাহের ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, সহধর্মিনীর ছোট বোন প্রবাসে অবস্থান করায় দেশে থাকা তার মেয়েক দেখভালের জন্য সন্তানদের নিয়ে মিরপুর উপজেলার মেটন গ্রামে পরিবার নিয়ে বাস করতো সাহাবুল ইসলাম। ২০১৯ সালের ২০ অক্টোবরে বাড়ি থেকে বাজার করার জন্য স্থানীয় বাজারে গিয়ে নিখোঁজ হন সাহাবুল। পরেরদিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার ধৈঞ্চা ক্ষেতের আইল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত) এস এম জাবীদ হাসান আসাদুল প্রামানিক কালুকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী আবু তা‌হের, হাবিল হোসেন ও মিলনকে গ্রেপ্তার ক‌রে পুলিশ। গ্রাম্য দলাদলির জের ধ‌রে প্রতিপক্ষ‌কে ফাঁসা‌তে সাহাবুল‌কে শ্বাস‌রোধ ক‌রে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন তারা। পরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। এজাহারের বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম বলেন,মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসাদুল প্রামা‌ণিক, আবু তা‌হের, হা‌বিল‌ হো‌সেন ও মিলন‌কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বলে জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
৫০৮ Time View