ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে এক সপ্তাহে চারটি লিখিত অভিযোগ

সাংবাদিক

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার।।

দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ জানাতে এবং ব্যবস্থা নিতে গত ২১ জুলাই কুষ্টিয়া প্রেসক্লাবের নিচতলায় ফটকের পাশে একটি অভিযোগ বক্স স্থাপন করে কুষ্টিয়া জেলা বিএনপি। বক্সটি স্থাপন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ এবং সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বুধবার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অভিযোগ বক্সটি আনুষ্ঠানিকভাবে খুলে এক সপ্তাহে মোট চারটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো পড়ে শোনান জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

জমা পড়া অভিযোগগুলোর মধ্যে রয়েছে –
কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ,
লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে দুর্নীতি ও প্রতারণায় জড়িত একটি সিন্ডিকেটের বিরুদ্ধে আবেদন,জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি এবং বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে ধোপাপাড়া ও মধ্য মিলপাড়া কলোনীতে চাঁদা দাবির অভিযোগ, যার পেছনে ‘সাজু বাহিনী’ জড়িত বলে উল্লেখ রয়েছে।

অভিযোগগুলো পড়ে শোনানোর পর প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,
“মানুষ এখন সাহস করে লিখিত অভিযোগ দিচ্ছেন। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়ার আওতায় পড়া অভিযোগগুলোর ক্ষেত্রে আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে। আর দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার আওতায় থাকা অভিযোগগুলোর বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপি জানিয়েছে, শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এমন অভিযোগ বক্স স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
৬৯৬ Time View