ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

খোকসায় বিয়ের আগের রাতে ডাকাতি: মূলহোতা কাদের মোল্লা গ্রেফতার

সাংবাদিক

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার।।

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়ের আগের রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত অন্যতম প্রধান আসামি কাদের মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। রবিবার (২৮ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গত ২০ জুলাই রাতে ইসলামপুর গ্রামের বাসিন্দা বিধান কুমার রায়ের মেয়ের বিয়ের আয়োজন চলাকালে গভীল রাহে তার বাড়িতে হামলা চালায় একটি সংঘবদ্ধ ডাকাতদল। তারা স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়।
পরদিন ভুক্তভোগী বিধান কুমার রায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে খোকসা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে কাদের মোল্লাকে চিহ্নিত করে এবং গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাদের মোল্লা খোকসার বসোয়া গ্রামের মৃত ধেনু মোল্লার ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাদের ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং সহযোগীদের নামও প্রকাশ করেছেন। পরে তার জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ ম্ঈনুল ইসলাম (ওসি) জানান, কাদের মোল্লার বিরুদ্ধে আগেও রাজবাড়ীর পাংশা থানায় একটি ডাকাতি মামলা ও আরও একটি মামলা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
৭৩৯ Time View