ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন সচিবের অনুপস্থিতিতে অচল ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

গঙ্গাচড়ায় সাংবাদিকদের মারধর ও ওসির আচরণের প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার

রংপুরের গঙ্গাচড়ায় ৫ সাংবাদিকের উপর হামলা ও থানার ওসির বিরুদ্ধে মামলা গ্রহণে অনীহা এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক মহল। এর প্রতিবাদে আজ বিকেলে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে সম্মিলিত সাংবাদিক সমাজ এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ওসিকে প্রত্যাহারের আল্টিমেটাম দেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। ছিনতাই করা ক্যামেরা সহ যাবতীয় জিনিস পত্র উদ্ধার করে ফেরত দেওয়ার দাবি করা হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল।
বক্তব্য দেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল আলীম, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সাংবাদিক জাকিরুল ইসলাম মন্টু, রফিকুল ইসলাম সাবুল, মাহফুজার রহমান মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হামলা এবং থানায় মামলা না নেওয়া অত্যন্ত নিন্দনীয়। একজন অফিসার ইনচার্জ যদি সাংবাদিকদের সঙ্গেই এমন আচরণ করেন, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে।

তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশ প্রশাসন যদি নির্লিপ্ত থাকে, তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে। এসময় গঙ্গাচড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
৭৩৫ Time View