ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

ঘুষ-দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত দুদকের উপপরিচালক মাহবুবুল আলম

সাংবাদিক
ঘুষ, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে মাহবুবুল আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে মামলার ভয় দেখিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া, তদন্তকাজ থেকে অব্যাহতির বিনিময়ে আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ও কর্মকর্তাদের কাছ থেকে কোটি টাকা গ্রহণ, এসেন্সিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে ১০ কোটি টাকা নেওয়া এবং নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদ অর্জন। তদন্তে শুধু গুলশান, বসুন্ধরা, জোয়ার সাহারা, ডেমরা ও জামালপুরের সরিষাবাড়ীতে তাঁর প্রায় ১৫০ কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে।

গত ২৭ আগস্ট দুদকের ২০/২০২৫ নম্বর কমিশন সভায় অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। চাকরি বিধিমালা অনুযায়ী, বরখাস্তকালে খোরাকি ভাতা পাবেন তিনি। আদেশ জারির তারিখ থেকেই তা কার্যকর হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
৬২০ Time View