ঢাকা
,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
ভয়াল ২৫ মার্চ আজ
সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি
১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ
ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী
জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু
বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন
মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
চট্টগ্রামের কাস্টমস কমিশনার জাকির সাময়িক বরখাস্ত
চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে ২১ জুন এবং ২৮ জুন (শনিবার) জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীন কাস্টমস, ভ্যাট ও আয়করসহ সকল দফতর খোলা রাখার নির্দেশনা ছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে ২৮ ও ২৯ জুন (শনিবার ও রবিবার) চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রাখা হয়। এতে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে।
এ ঘটনায় কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনের (পরিচিতি নম্বর ৩০০১১১) বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৩৯(১) অনুযায়ী তাকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ট্যাগ :

























