ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভয়াল ২৫ মার্চ আজ সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

চাঁদপুরে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রেফতার

মো,ওমর ফারুক, চাঁদপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে মতলব উত্তর থানাধীন পশ্চিম ফতেহপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার সুজন ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি এলাকার মৃত আমর আলী মিস্ত্রির ছেলে।

পুলিশ জানায়, অভিযানকালে একটি বসতবাড়ির দোচালা কাঠের ঘরের ভেতর চৌকির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুজন নিজ হাতে অস্ত্রগুলো বের করে দেয় বলে পুলিশের দাবি। এ সময় সুজনের সহযোগী লিমন (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লিমন কাজীকান্দি এলাকার আবুল হোসেন খানের ছেলে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাবীর হোসনাইন সানীবের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-২৬/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতার সুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান আগামীতেও জোরদার করা হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
৫৭৬ Time View