ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

জনগণই নির্বাচন আদায় করবে নেবে: মির্জা আব্বাস

সাংবাদিক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বর্তমান সরকার নির্বাচন চায় না। তিনি বলেন, “নির্বাচন যদি করতেই হয়, তবে তা ডিসেম্বরের মধ্যেই করতে হবে। না হলে জনগণ নিজেরাই নির্বাচন আদায় করে নেবে।”

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে) রাজধানীর শেরে-বাংলা নগরে জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে বারবার বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।

জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “তিনি দেশে বহু সংস্কার এনেছেন, কিন্তু সংস্কারের জন্য বিদেশি কাউকে আমদানি করেননি। অথচ বর্তমান সরকার সংস্কারের নামে বিদেশি লোককে এনে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছে।”

ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “খুব দুঃখের সঙ্গে বলি, ড. ইউনূস জাপানে বসে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন। দেশের একজন নাগরিক হয়ে বিদেশে বসে দেশের বদনাম করাটা লজ্জার। উনি বলেছেন, একটি দল নির্বাচন চায়। আমরা বলছি, ড. ইউনূস নিজেই নির্বাচন চান না।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরে নির্বাচন হবে বলে ইউনূস সাহেব নিজেই বলেছিলেন। পরে তিনি আবার জুনে নির্বাচনের কথা বলেন। নির্বাচন না হলে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে। বাংলাদেশের জনগণ এ নির্বাচন আদায় করবেই। নইলে দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা কঠিন হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:২৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
৮৫৩ Time View