ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

জনভোগান্তি লাঘব: মুরাদনগরে সেতু মেরামতের উদ্যোগ কায়কোবাদের

সাংবাদিক

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গোমতী নদীর ওপর নির্মিত সেতুর পাটাতনের জয়েন্ট ভেঙে সরে যাওয়ায় যাত্রী ও যানবাহনচালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। গুরুত্বপূর্ণ মুরাদনগর–ইলিয়টগঞ্জ সড়কে দুই দিন ধরে ঝুঁকি নিয়ে এক লেনে যানবাহন চলাচল করায় সৃষ্টি হয় তীব্র যানজট।

জানা যায়, সেতুর মাঝখানের দুটি পাটাতনের জয়েন্ট ভেঙে সরে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তাৎক্ষণিকভাবে সেতুটি সচল করার উদ্যোগ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

খবর পাওয়ার পর রাতেই তাঁর নির্দেশনায় সেতুর মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। কায়কোবাদের ছোট ভাই ও মুরাদনগরের তরুণদের প্রিয় মুখ কাজী শাহ আরেফিনের তত্ত্বাবধানে আক্তার হোসেন, সাদ্দাম হোসেন, ফজলে রাব্বি, মেহেদী, রাফি, সাইদ ও আরিফ মেরামত কাজে অংশ নেন। রাত ৯টার দিকে মেরামত কাজ শেষ হলে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময়ও সেতুটি ক্ষতিগ্রস্ত হলে কায়কোবাদ দ্রুত সেতুর মেরামতের উদ্যোগ নিয়েছিলেন। কায়কোবাদ এলাকাবাসীকে বড় ধরনের দুর্ভোগ থেকে রক্ষা করেছিলেন।

এবারও স্থানীয়রা কায়কোবাদের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “জনগণের বিপদে রাতদিন পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়। কায়কোবাদ সবসময় মানুষের জন্য এগিয়ে আসে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৫৮৫ Time View